বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ‘বিশ্বাসের উত্তরাধিকার’ নামের একটি ধারাবাহিক ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে যান আজহারী। সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় তার একাধিক বক্তব্য দেওয়ার কথা ছিল।
জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি দেশে ফেরার প্রক্রিয়ার অপেক্ষায় আছেন।
এদিকে অভিযোগ রয়েছে, এক বক্তব্যে তিনি হিটলারকে ইহুদিদের বিরুদ্ধে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেন এবং ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পাশাপাশি তিনি আরও কিছু দাবি করেন, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সংসদে জানান, আজহারীর সফর নিয়ে তাকে এবং অন্য সংসদ সদস্যদের বিভিন্ন সংগঠন আগেই সতর্ক করেছিল।
তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষ, যার মধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজের মতো সংগঠনও রয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
তার বক্তৃতা সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হওয়ার পর ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল।