শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, বিমানবন্দর সড়ক, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট ও বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি বাসভবনে ফিরে যান।
পরিদর্শনের সময় নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান। কোথাও কোনো সমস্যা বা ত্রুটি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নাগরিক সেবার মানোন্নয়নে করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতেও রাজধানীর বিভিন্ন সড়কের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।