বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন সমাবেশ বলেছেন, আপনারা (এনসিপি) কী চেয়েছেন, আপনাদের মার্কা আমার জানার বিষয় নয়। তবে সরকার ও নির্বাচন কমিশন নিয়ে এমন কিছু করার সাহস করবেন নাহ।যেটা বিতর্কিত হয়ে সামনের নির্বাচনে সমস্যা তৈরির সম্ভবনা হতে পারে।
আজ সোমবার (২৩জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজিত ‘১৪, ১৮, ২৪ অবৈধ নির্বাচনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আগামী নির্বাচনে অন্তর্ভুক্ত না করার জন্য সমাবেশ করেন।
জয়নুল আবদিন ফারুক; ' সরকারকে উদ্দেশ্যে করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বেছে নিতে দিন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষভাবে ক্ষমতা গ্রহণ করবে— সেই সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অতীতে হাসিনা কাজ করতে দেয়নি, তার পরিণাম জেলখানা, তার পরিণাম মামলা।
এসময় নেতাকর্মীদের উদ্দেশে সাবেক চিফ হুইপ বলেন, — এখন হাসিনা নেই, এরশাদ নেই, এখন হারুন বিপ্লব নেই। দেশে সেই দল সরকার গঠন করবে, যে দল শহীদদের আত্মত্যাগকে সফল করেছে। সেই সংগ্রামী দলগুলো নিয়ে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজক সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য একেএম মোজাম্মেল হক প্রমুখ।