জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, তারা দেশের গণতান্ত্রিক উত্তরণে যে অবদান রেখেছেন, জাতি তা মনে রাখবে। তিনি দুজনের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনাও জানান।
প্রধান উপদেষ্টার মতে, এটি কেবল দায়িত্বের পরিবর্তন; ভবিষ্যতে বৃহত্তর পরিসরেও তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সরকারে থাকার সময়ে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।
প্রেসসচিব জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে। নির্বাচন নিয়ে তিনি বলেন, আগের ঘোষণামতোই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী তিন ছাত্রনেতার মধ্যে দুজন ছিলেন আসিফ ও মাহফুজ। শুরুতে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরবর্তী সময়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
তাদের তৃতীয় সহযোদ্ধা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ ছাড়ার পর নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন, আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আসে মাহফুজ আলমের হাতে।