আজ রোববার (১৩ জুলাই) পত্রিকার প্রকাশক কাউসার আহমেদ অপু এবং নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
মারুফ কামাল খান তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক যায়যায়দিন, দিনকাল, সমাচার, রিপোর্ট, সাপ্তাহিক ঊষা, দৈনিক দেশ (অধুনালুপ্ত), সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক উত্তরবার্তা ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায় সম্পাদক, সহযোগী সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এবং পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্পাদকের দায়িত্ব নিয়ে মারুফ কামাল খান বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক সীমাবদ্ধতা থাকলেও দেশ ও পাঠকের জন্য ভালো কিছু করতে পারব।”
প্রকাশক কাউসার আহমেদ অপু বলেন, “তিনি আমাদের একজন মেন্টর। একটি শিশু যেমন ছোটবেলা থেকে তার পরিবার থেকে শেখে, তেমনি একটি প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে থাকেন, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। আমরা যারা নতুন, তারাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।”
নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু বলেন, “আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে।”