মুনতাসির বলেন, ‘চুপ আছি, কষ্ট হচ্ছে—তবুও সামলে নিয়েছি। বহুদিন পর একটু বিশ্রাম নিয়েছি। ধৈর্য ধরে আছি। আমার কোনো ব্যাকআপ নেই, কেউ পাশে নেই। জামাত-শিবিরের পক্ষে পোস্ট দেখে অনেকে ভুল বুঝছেন, কিন্তু তাদের কোনো সহায়তাও আমি পাই না।’
তিনি আরও বলেন, ‘সময় নিয়ে সব প্রমাণ প্রকাশ করব। যা বলি, তা করি। প্রমাণের অভাব নেই, শুধু গুছিয়ে আনার সময় লাগে। আমার কোনো টিম নেই—ভিডিও, এডিট, লাইভ, থাম্বনেইল—সব নিজেই করি। দুর্নীতির টাকা তো আমার নেই।’
নিরাপত্তাহীনতার অভিযোগ করে তিনি বলেন, ‘একাধিক উপদেষ্টা আমার বিরুদ্ধে কাজ করছেন। সুযোগ পেলেই ক্ষতি করবে। আমার ফেসবুক কঠোরভাবে রেস্ট্রিকটেড। আগে যেখানে ৭ হাজার মানুষ লাইভ দেখত, এখন ৫০–ও দেখে না—এটা স্পষ্ট ক্ষমতার অপব্যবহার।’
সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘যারা সত্যিকারের সাহায্য করতে চান—কারণসহ যোগাযোগ করবেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি ভালো মাইক্রোফোন দরকার। ব্যানার–ফেস্টুনের কাজে যে সাহায্য করতে চান, জানাবেন—টাকার অভাবে কাজ থেমে আছে। আমার জন্য দোয়া করবেন।’
শেষে তিনি বলেন, ‘সততা দিয়েও রাজনীতি করা যায়—আমি তা দেখাবো। প্রচুর ঘৃণার মাঝেও কিছু মানুষ আমাকে ভালোবাসেন—আমিও তাদের ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ।’