শনিবার (২৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সারজিস আলম তার কর্মীদের উদ্দেশে বলেন,
“আমরা কাউকে ভয় দেখাব না, আবার অন্যায়ের মুখেও নত হব না। অন্য দল ভালো কাজ করলে স্বীকৃতি দেবেন—কারণ ভালো কাজের প্রশংসা মানুষকে আরও ভালো করতে উৎসাহ দেয়।”
তিনি আরও বলেন,“যে-ই হোক—ক্ষমতাবান বা বড় রাজনৈতিক পরিচয়ের—যদি কেউ মানুষকে হয়রানি বা নিপীড়ন করে, আপনাদের প্রতিবাদ করতেই হবে। অন্যায়কারীর কোনো ছাড় নেই।”
সভায় তিনি বোদা উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভার নতুন কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতেই তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
পঞ্চগড়ের পাঁচ উপজেলার এনসিপি নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।