শনিবার (১৩ জুন) রাজধানীর আইইবি ভবনে ‘আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের পর অনেক মেধাবী প্রকৌশলী বিদেশে স্থায়ী হয়ে যাচ্ছেন, যা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে তাদের দেশে কাজ করার পরিবেশ আরও শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানে আইইবির নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রকৌশলী ও শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।