মামলায় মোট ১৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে শাহীন ও জাহাঙ্গীর নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী নাজমুল নিশিন্দারা বেলাল হোসেনের ছেলে এবং উপশহরের বাসিন্দা। মামলার তদন্ত করছেন সদর থানার এসআই মেহেদী হাসান। তিনি জানান, মামলা রেকর্ড করা হয় ২৬ নভেম্বর, আর বাকি আসামিদের ধরার জন্য ডিবি পুলিশের সঙ্গে যৌথ অভিযান চলছে।
শেখ হাসিনার পাশাপাশি মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন—বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, ছাত্রলীগ নেতা শামিমা আক্তার সুমি, যুবলীগ নেতা জাকারিয়া আদিল এবং আন্দোলনে আওয়ামী লীগের অর্থদাতা মো. খোয়াইব।
মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনের সময় অভিযুক্তরা নাজমুলের বাঁ পায়ের গোড়ালি, পিঠ ও মাথায় গুলি চালায়। আহত নাজমুলকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়।