রবিবার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।
পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিটফোর্ডে সংঘটিত সোহাগ হত্যাকাণ্ড একটি দুঃখজনক ও নির্মম ঘটনা। এই ঘটনায় বিএনপিসহ দেশের সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছে। দলীয়ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপিকে সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই স্পষ্ট হয়েছে— ঘটনাটি মূলত একটি ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে উদ্ভূত। তবুও প্রতিবেদনে বিএনপির চাঁদাবাজির বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
নোটিশে দৈনিক যুগান্তরকে পত্রিকার যথাযথ স্থানে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ