সোমবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় 'জাতীয় ছাত্রশক্তি' জাবি সংসদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
ইফতার অনুষ্ঠানের আগে আলোচনাসভায় তিনি জাবির রাজনৈতিক সহাবস্থানের প্রশংসা করে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় জাতীয় ইস্যুতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব লক্ষ্য করা যায়। আমি আশা করি দেশের সব ক্যাম্পাসেই এরকম বন্ধুত্বপূর্ণ ও সুস্থ রাজনীতি গড়ে উঠবে।”
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান অনুষ্ঠানে বলেন, “আজকের এই আয়োজনে এসে জুলাইয়ের চেতনা যেন পুনরায় জীবন্ত হয়েছে। বৈচিত্র্যের নামে আমাদের মধ্যে যে বিভাজন দেখা যায়, তা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “কাঁধে কাঁধ মিলিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়কে, পরে পুরো দেশকে গড়ে তুলতে ও রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে উপাচার্য উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোকে দাওয়াত দেওয়ার জন্য এই আয়োজন আরও মহৎ হয়েছে।
ইফতার মাহফিলে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষার আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।