এই আয়োজনে অংশগ্রহণ করেন ঢাকা মেডিকেলের মানবিক চিকিৎসক ডা: মোহাম্মদ মমিনুল ইসলাম হিমেল সহ প্যারামেডিক সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
ভলান্টিয়ার পাওয়ার টিম অফ ঢাকা-এর সদস্যরা জানান, ‘‘শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের পাশে বাস্তবিকভাবে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা চাই নিরবিচারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে।’’
এই আয়োজনে আমরা প্রবীণ নাগরিকদের নানা রকম মেডিকেল সেবা দিয়েছি, যা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয়রা অংশ নিয়ে নিজেদের ডায়াবেটিস পরীক্ষা করান ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ গ্রহণ করেন।এসময় স্বতস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ করতে দেখা গিয়েছে।
সংগঠনের আহ্বায়ক শামসুল আলম জুয়েল জানান; আমাদের লক্ষ্য, সমাজের প্রতিটি মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। এই ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।আগামী দিনগুলোতেও ঢাকা ও এর বাইরের বিভিন্ন অঞ্চলে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।