দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ২৯ জুলাই) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন (২৮ জুলাই) ডেঙ্গুতে দুই জনের মৃত্যু এবং ৩৯৪ জন আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছিল। বছরের শুরু থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৯ জনের। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৩১৬ জন রোগী।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর তথ্য অনুযায়ী:
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন,
চট্টগ্রাম বিভাগে ৬৪ জন,
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন,
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন,
খুলনা বিভাগে ২৬ জন,
রাজশাহী বিভাগে ৩৮ জন,
রংপুর বিভাগে ৫ জন এবং
ময়মনসিংহ বিভাগে ১ জন রোগী ভর্তি হন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ১৮ হাজার ৯৫১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি মশা নিধনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।