দেশের রাজনীতিতে আলোচিত ‘জুলাই সনদ’ অবশেষে স্বাক্ষরিত হলো। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রধান উপদেষ্টারা এই সনদে সই করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
তবে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদে স্বাক্ষর করেনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু শর্ত পর্যালোচনা শেষে তারা সিদ্ধান্ত জানাবে।
সনদে স্বাক্ষর করা দলগুলোর মধ্যে রয়েছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণঅধিকার পরিষদ (জিওপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট ও আমজনতার দল।
এই স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনায় যৌথভাবে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।