বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘রিথিংক ওয়াটার ফিউচার, ইয়ুথ লিডারশিপ, জাস্টিস অ্যান্ড কো-অপারেশন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
হুমায়ূন কবির বলেন, খাদ্য ও মানব নিরাপত্তার সঙ্গে আন্তর্জাতিক পানি আইন, নদী ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত পানির ন্যায্য বণ্টনের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো জরুরি।
ভারতের সঙ্গে পানি নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ কূটনীতি, ন্যায়বিচার ও মানব নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই এ আলোচনা এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পানি সুশাসন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের নদীগুলোকে আবারও প্রাণবন্ত করে তুলতে হবে। ভারত-বাংলাদেশ আলোচনায় আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বার্থের বিষয় হিসেবেই থাকবে।
সভায় পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, নদী সংরক্ষণ ও আন্তঃসীমান্ত পানির ন্যায্য বণ্টনে তরুণদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।