তাহেরি বলেন,“ধর্মের নামে উগ্রবাদ, অপব্যাখ্যা ও দেশবিরোধী কার্যকলাপ থামাতে সুন্নি শক্তির ঐক্য জরুরি। সুন্নি জোট এক থাকলে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।”
তিনি আরও বলেন,“বাংলাদেশ পীর–আউলিয়ার দেশ। সুফিবাদের শিক্ষা অনুসরণ করে কোরআন–সুন্নাহভিত্তিক ন্যায়সম্মত সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। শান্তিপ্রিয় জনগণকে আহ্বান—শান্তি চাইলে সুন্নি জোটের প্রতীক মোমবাতিকে বিজয়ী করুন।”
তাহেরির দাবি, সুন্নি মুসলমানরা কখনও জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না এবং সবসময় সম্প্রীতির পক্ষে থাকে।
তিনি অনুসারীদের উদ্দেশে বলেন,
“এবার সিদ্ধান্তে ভুল করা চলবে না। সংখ্যাগরিষ্ঠ সুন্নি ঐক্যবদ্ধ থাকলে সরকার গঠন সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা হান্নান, চাঁদপুর-৩ আসনের প্রার্থী এ এইচ এম আহসানুল্লাহসহ স্থানীয় নেতারা।