বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত সংলাপ শেষে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “সংবিধান সাহিত্য নয়, এটি একটি আইন। যেমন ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের মূল অংশে ছিল না, বরং তা সপ্তম তফসিলে যুক্ত করা হয়েছিল। একইভাবে ‘জুলাই ঘোষণাপত্র’কে চতুর্থ তফসিলে যুক্ত করাই যুক্তিযুক্ত হবে।”
সালাহউদ্দিন আরও জানান, বিএনপি ইতোমধ্যে তাদের খসড়া ঘোষণা সরকারকে দিয়েছে। সরকার সেই খসড়ার কিছু অংশ অন্তর্ভুক্ত করে সংশোধিত প্রস্তাব দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপিও তাদের হালনাগাদ মতামত সম্প্রতি জানিয়ে দিয়েছে।
বিএনপির মতে, ‘জুলাই অভ্যুত্থান’কে মূল সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে ৭ নভেম্বর ১৯৭৫ বা নব্বইয়ের গণআন্দোলন-এর মতো ঐতিহাসিক ঘটনার অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে পারে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলায় সপ্তম তপশিল নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা মাথায় রেখেই তারা চতুর্থ তফসিলের প্রস্তাব দিয়েছে।
তাদের প্রস্তাব অনুযায়ী, চতুর্থ তফসিলের একটি অনুচ্ছেদে ‘জুলাই ঘোষণা’ ও আরেকটিতে বর্তমান সরকারের সাংবিধানিক স্বীকৃতি উল্লেখ করা যেতে পারে—যদি রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠে