সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর গুপ্তপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু নবাগতদের ফুল দিয়ে দলে বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া ও আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমানসহ রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল ও দেলোয়ারসহ শতাধিক কর্মী।
নতুন বিএনপি সদস্যরা বলেন, “রংপুর দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। জাতীয় পার্টি এখানকার মানুষের প্রাপ্য অধিকার থেকে দূরে রেখেছে। এখন সময় এসেছে রংপুরের প্রকৃত উন্নয়নের পথে হাঁটার। তাই আমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম এবং মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।