রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সে সময় দেশের বাস্তবতা বিবেচনায় নিয়েই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গণভোট ও নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ভোটের ফলাফল নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। নির্বাচনের আগে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, ফল ঘোষণার পর তা নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
সীমান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, উসকানিমূলক বক্তব্যের জবাবে আবেগতাড়িত প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্যের পরিচয় দেওয়া প্রয়োজন। দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে।
রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, স্বাধীনতার সুফল জনগণের ঘরে পুরোপুরি পৌঁছায়নি। এজন্য নিজেদের দায়িত্ব ও ব্যর্থতা নিয়েও রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনা করা দরকার।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে গণতান্ত্রিক পদ্ধতিতেই দল কাজ করবে। সংসদে সমাধানের সুযোগ থাকলে সেখানে কথা বলা হবে, আর প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচিও চালানো হবে।