অবস্থানে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
ফাতিমা তাসনিম জুমা জানান, হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততার দাবিতে তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে ইনকিলাব মঞ্চ সহযোগিতা করলেও তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টরা উদাসীন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, নিরাপত্তাজনিত কারণে সীমিত সংখ্যক মানুষ নিয়ে তারা অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার কাছ থেকে বিচার বিষয়ে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। তিনি আরও জানান, জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সরে যাবেন না।
এদিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দেশবাসীকে যমুনার প্রবেশমুখে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুর নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।