শনিবার (১৬ মে) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জাতীয় নির্বাচনের সময় বরিশাল-১ আসনের ভোটারদের কাছে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে পাইলট প্রকল্প চালু করেছে।
তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া নানা প্রতিশ্রুতি নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ সমালোচনা করলেও সরকার ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে। একইসঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতাকেও সম্মানি ভাতার আওতায় এনে কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে সারা দেশে প্রায় ৩৭ হাজার মানুষ এ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গৌরনদীর শরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইতোমধ্যে কর্মসূচির আওতায় এসেছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, সমাজসেবা বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।