বাংলাদেশে কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা সরকারি আমলাতন্ত্র—এমনই মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, নানা সময় গঠিত সংস্কার কমিশনগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত বাস্তবায়নযোগ্য বেশ কিছু সুপারিশ জমা দিয়েছিল। কিন্তু কোনো উদ্যোগই কার্যকর হয়নি। “শুধু রাজনৈতিক শক্তিকে দায় দিলে লাভ নেই, বাস্তবায়নের মূল দায়িত্ব যাদের, তারাই বাধা তৈরি করছে,” মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে ধানমন্ডির মাইডাস ভবনে টিআইবি কার্যালয়ে আয়োজন করা ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার চাইলে অনেক সিদ্ধান্ত নিজ উদ্যোগেই বাস্তবায়ন করতে পারত। কিন্তু সেখানে তারা কোথায় প্রতিবন্ধকতায় পড়ল? দেশের মানুষ সংস্কার চায়, কিন্তু সেই কাঠামোর ভেতরেই এমন প্রতিরোধী শক্তি আছে, যা পরিবর্তনের পথে অন্তরায়।”
ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের হলেও প্রকৃত সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকর্তা-কর্মচারী পর্যায়। তার ভাষায়, “সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমলাতন্ত্র—এটাই বাস্তবতা।”
বিস্তারিত আসছে…