শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি চিফ হুইপের বক্তব্যকে ‘স্টুপিড মন্তব্য’ বলে উল্লেখ করেন।
সারোয়ার তুষার লিখেছেন, গতকাল সংসদের বাইরে চিফ হুইপের বক্তব্য শুনে তিনি হতভম্ব হয়েছেন। স্বাধীনতার পর কোনো দেশ নতুন করে সংবিধান লেখেনি—এমন বক্তব্যকে তিনি অজ্ঞতার প্রকাশ হিসেবে দেখেছেন।
তিনি ফ্রান্স, সুইজারল্যান্ড, ডেনমার্ক, তুরস্ক ও থাইল্যান্ডের উদাহরণ টেনে বলেন, এসব দেশের সংবিধান নিয়ে সামান্য খোঁজ করলেই বিষয়টি জানা যায়। এরপরও এমন মন্তব্য করার পর সরকারি পদে থাকতে কোনো সমস্যা না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টের শেষ দিকে সারোয়ার তুষার লেখেন, ‘কারণ এটা বাংলাদেশ, আর সরকার চালাচ্ছে বিএনপির মতো একটা দল।’
এর আগে বৃহস্পতিবার সংসদের বাইরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, আমার জানামতে স্বাধীন হওয়ার পর কোনো দেশ নতুন করে সংবিধান লেখেনি। তিনি বলেন, গণতান্ত্রিক দেশগুলোতে সংবিধান সংশোধনের মাধ্যমেই পরিবর্তন আনা হয়।
সংবিধানের কোনো কমা, দাঁড়ি বা সেমিকোলন পরিবর্তন করাও সংস্কারের মধ্যে পড়ে বলে মন্তব্য করেন তিনি। সংবিধানে যা পরিবর্তন করা হবে, সেটিই সংস্কার বলেও উল্লেখ করেন চিফ হুইপ।