মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
জুবাইদা রহমান বলেন, সরকার সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, চিকিৎসার মান উন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে। বাংলাদেশ ও জাপানের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ রয়েছে।
মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অবদানের কথাও তুলে ধরেন তিনি। স্বাস্থ্য গবেষণা, আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
তিনি বলেন, টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেকোনো উদ্যোগে বাংলাদেশ সরকার সহযোগিতা দিতে প্রস্তুত।
সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বাংলাদেশ ও জাপানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।