মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) দৃষ্টিপ্রতিবন্ধী মাদরাসায় ‘মানবতার সেবায় সহমর্মিতার বন্ধনে’ স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজনে মাদরাসার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পোশাক ও খাবার তুলে দেওয়া হয়। পরে আয়োজক ও উপস্থিত নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় তাদের পড়াশোনা, দৈনন্দিন জীবন এবং প্রয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেওয়া হয়।
বোরহান উদ্দিন ইশরাক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ ও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিতেই এই আয়োজন করা হয়েছে। সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
মানুষের কল্যাণে সেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
বক্তব্যে ইশরাক আরও বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দল ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। ধর্মকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের এই প্রবণতাকে তিনি সুস্পষ্ট মুনাফেকি ও ভণ্ডামি বলে মন্তব্য করেন।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করেন মাদরাসার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিংকন, ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আবির রায়হান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন রহমান, ফয়সাল আহমেদ, আব্দুর রহিম রাজ, রাহাত হোসেন, মর্তুজা মাহিন, আহ্বায়ক সদস্য মো. মহিবুল্লাহসহ সংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।