সম্প্রতি ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। নিজের অফিসিয়াল বার্তায় আলবানিজ বলেন, পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতেই তিনি নিশ্চিত হয়ে এই মন্তব্য করছেন যে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিপথগামী ও নৃশংস বাহিনীতে পরিণত হয়েছে।
গাজায় সংঘটিত ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশের পর থেকেই আলবানিজ বিভিন্ন ধরনের উসকানি ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং প্রতিবেদন প্রকাশের পর তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জাতিসংঘের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবরের পর থেকে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে। এতে হাসপাতালগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু চিকিৎসাকর্মী নিহত, আহত বা আটক হয়েছেন। দীর্ঘ অবরোধের কারণে মানবিক পরিস্থিতি, বিশেষ করে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশ নারী ও শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৭২ হাজার। পাশাপাশি ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।