বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আহত শিক্ষার্থী আলিফের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হবিগঞ্জের হামলায় এক এইচএসসি পরীক্ষার্থী তার একটি চোখ হারানোর ঝুঁকিতে রয়েছে। তার বাবা অসুস্থ এবং মা প্রতিবন্ধী। তিনি বলেন, ‘প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমাদের আর কিছু চাওয়ার নেই।’
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, সারজিস আলমের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করে তিনি প্রশ্ন তোলেন, সিলেটে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকার পরও কীভাবে হামলার ঘটনা ঘটল। দেশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে।
এদিকে, এনসিপির নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। তবে তার অভিযোগ, বিএনপি আবারও ফ্যাসিবাদী কাঠামোর দিকেই এগোচ্ছে।