মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদবাণীতে তিনি বলেন, শাবান মাসের এই রাত রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে। এটি এমন একটি রাত, যখন আল্লাহ তাঁর বান্দাদের জন্য দয়া ও ক্ষমার দ্বার খুলে দেন। তিনি উল্লেখ করেন, শবে বরাত রমজানের আগমনী বার্তা বহন করে এবং ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নিজেদের ভুল ও সীমা লঙ্ঘনের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, শবে বরাতের অন্যতম তাৎপর্য হলো নাজাত বা মুক্তি। এ রাতে বিশ্বাসীরা সকল অনাচার ও অপকর্ম থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন এবং আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করেন।
বাণীতে তিনি সহিংসতা, রক্তপাত ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ রাতে মানুষের কল্যাণে নিবেদিত প্রচেষ্টা আল্লাহ কবুল করবেন।
শুধু ব্যক্তিগত কল্যাণ নয়, তিনি বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যও বিশেষ মোনাজাতের আহ্বান জানান। বাণীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উন্নতি ও শান্তি কামনা করা।