শনিবার ( ২০ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, এনসিপির ৬ জন এমপি আগে বা পরে সাংগঠনিকভাবে, কোচিং শিক্ষক হিসেবে কিংবা অন্য নানা উপায়ে শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি আরও লিখেন, সময়ের সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থান, মতাদর্শ ও চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। এ কারণে বিষয়টি নিয়ে অতিরঞ্জন বা নেতিবাচক প্রতিক্রিয়ার প্রয়োজন নেই বলেও মত দেন তিনি।
ফেসবুক পোস্টে আব্দুল্লাহ হিল বাকী বলেন, এনসিপিকে ঘিরে প্রায়ই কে সাবেক শিবির আর কে নয়—এ নিয়ে বিতর্ক তৈরি হয়। কিন্তু কেউ যদি শিবির বা জামায়াতের রাজনীতি না করে নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হতে চান, সেটিকে ইতিবাচকভাবে দেখা উচিত।
তিনি আরও বলেন, এনসিপি মধ্যপন্থী ও সেক্যুলার রাজনীতির কথা বলছে এবং সেই রাজনৈতিক অবস্থান নিয়েই দলটি গঠিত হয়েছে।
পোস্টের শেষদিকে তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে দলটির রাজনৈতিক পথচলা কোন দিকে যাবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।