জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে মঞ্জুরুল তার সঙ্গে সীমা অতিক্রমকারী আচরণ করেছেন।
জাহানারার কথায়, “ম্যাচ চলাকালীন উনি এসে কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করতেন— ‘তোর পিরিয়ড কত দিন চলছে? শেষ হলে আমাকে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে।’ পিরিয়ড শেষ হলে ডাকবেন বলে নির্দেশও দিয়েছিলেন।”
তিনি আরও অভিযোগ করেন, ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও মঞ্জুরুল সীমা লঙ্ঘন করতেন। কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”
জাহানারা জানান, এই বিষয়টি তিনি বিসিবির নারী উইং এবং তখনকার প্রধান নাদেল স্যারের কাছে বহুবার জানিয়েও কোনো স্থায়ী ব্যবস্থা দেখা যায়নি।
দেড় বছরের মধ্যে অসংখ্যবার অভিযোগ করেছি। সাময়িকভাবে ঠিক হতো, কিন্তু কিছুদিন পর আবার আগের পরিস্থিতি ফিরে আসত।