শুক্রবার (২১ আগস্ট) এফডব্লিউসিএমএসের অফিসিয়াল ওয়েবসাইটে অনুমোদিত এজেন্সিগুলোর নাম প্রকাশ করা হয়।
তালিকায় থাকা ২৫টি এজেন্সি হলো বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা দীর্ঘদিন ধরে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। এর মধ্যেই মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত প্রক্রিয়ায় ২৫টি এজেন্সির তালিকা চূড়ান্ত করেছে।
এর আগে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারায় টিকিট থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। আবার অনেকে টিকিটের সংকটে বিমানবন্দর থেকে ফিরে যেতে বাধ্য হন।
নতুন করে ২৫টি এজেন্সির তালিকা প্রকাশের ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে আশার সৃষ্টি হয়েছে।