মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
প্রথম প্রজ্ঞাপনে ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে। একই ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগম পেয়েছেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপারের দায়িত্ব।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার পদে দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করে পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার করা হয়েছে। আর পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশের একই পদে দেওয়া হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলাম হয়েছেন রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) পুলিশ সুপার। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং একই ইউনিটের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বিএমপির উপপুলিশ কমিশনার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনের আগের বদলি আদেশও বাতিল করা হয়েছে। গত ২২ এপ্রিলের ওই আদেশে তাকে এপিবিএন থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছিল।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খান হয়েছেন ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট।
এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে যোগ দেওয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে নয় কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে। র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং ওই জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে। আর পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন প্রজ্ঞাপনে থাকা বদলি ও পদায়নের আদেশগুলো জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা প্রকাশের পর থেকেই কার্যকর হবে।