সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনটি তিনি এখনও সরাসরি পড়েননি, তবে এর বিষয়ে শুনেছেন। সেখানে কোনো পর্যবেক্ষণ বা তথ্য থাকলে প্রতিবেদনটি না দেখে সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও অগ্রগতি অর্জনে সময় প্রয়োজন। সরকারের প্রথম ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক কাজ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছিল। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে প্রায় এক মাস জ্বালানির দাম অপরিবর্তিত রাখার পর পরিস্থিতি বিবেচনায় সহনীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে।
দেশের গ্যাস ও জ্বালানি সংকটকে আগের সরকারের সময়ের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এ ধরনের দীর্ঘমেয়াদি সমস্যা সমাধান করা সম্ভব নয়।
তিনি জানান, আমদানিনির্ভরতা কমাতে স্থলভাগের পাশাপাশি সমুদ্র এলাকায়ও নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়িয়ে সংকট মোকাবিলার প্রত্যাশা রয়েছে সরকারের।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার কার্যক্রম বিস্তারের জন্য বাংলাদেশকে ব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করা হয়।