বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই এ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরে প্রেস সচিব জানান, গত ১৮ মাসে ৬৮টি মন্ত্রিসভা বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বেশিরভাগ বাস্তবায়িত। এ সময় ১১৬টি অধ্যাদেশ জারি হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন।
ভোক্তা স্বস্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে কেবল আমদানি পর্যায়ে ভ্যাট কার্যকর থাকবে, ফলে বাজারদর কমার আশা করা হচ্ছে।
রমজান মাসে সরকারি অফিসের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত, দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
সংবাদ সম্মেলনে এ বছরের একুশে পদকপ্রাপ্ত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে এ তালিকায় রয়েছেন।
প্রেস সচিবের মতে, এবারের নির্বাচনী পরিবেশ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তুলনায় বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর।