সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ আয়োজন করে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রভাবনা ধারণ করে মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।
বাক্স্বাধীনতা ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি স্বাধীন গণমাধ্যম ও দেশের সার্বভৌম অবস্থানকে গুরুত্ব দেয়। তবে বাক্স্বাধীনতার নামে অপপ্রচার, মিথ্যাচার ও অশালীন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং তারেক রহমানের ২৭ ও ৩১ দফাকে ধারাবাহিক রাজনৈতিক রূপরেখা হিসেবে উল্লেখ করেন মাহ্দী আমিন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।