মঙ্গলবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি সফলভাবে সম্পন্ন করার উদ্যোগ চলছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের প্রতিটি পরিবারকে এ ধরনের সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারিত করা হচ্ছে। আসন্ন বাজেটের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগের পরিসর বাড়বে এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দও বৃদ্ধি পাবে।
তিনি জানান, জটিল রোগে চিকিৎসা সহায়তার অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৩০০ কোটি থেকে ৬০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু সহায়তা দেওয়া নয়, বরং এতিমদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।