সভায় তিনি বলেন, “আজকের অনুষ্ঠান দুটি কারণে বিশেষ এক, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস; দুই, দীর্ঘ ১৭-১৮ বছর ধরে যুক্তরাজ্যে আপনাদের সঙ্গে থাকা। ইনশাআল্লাহ, আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে ফিরছি।”
তারেক রহমান অতীতের স্মৃতি তুলে ধরে বলেন, “প্রায় ৫৫ বছর আগে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের একটাই আশা ছিল—দেশকে উন্নত ও স্বনির্ভর করা। প্রবাসী বাংলাদেশিরা যখন যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় সংস্কৃতি ও ঐতিহ্য দেখেন, তখন আমাদের দেশের জন্য আফসোস হয়। ১৯৭১ সালের যোদ্ধারা স্বপ্ন দেখেছিলেন, দেশটি উন্নতির পথে এগোবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর মানুষ আশায় বুক বেঁধেছিল যে দেশে গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু ধীরে ধীরে ভোটের অধিকার ও গণতন্ত্র সীমিত হয়ে গেলে দেশের গতিবিধি থেমে যায়। আমাদের দায়িত্ব হলো দেশের জন্য এগিয়ে আসা।”
সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী দিনগুলো সহজ হবে না। তবে ঐক্য থাকলে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময়ে দেশের উন্নয়ন পরিকল্পনা ষড়যন্ত্রের কারণে ব্যাহত হয়েছে।”