নতুন কমিটিতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, অধ্যাপক ফরিদ উদ্দিন, গোলাম রব্বানী আহমেদ সোহেল, শরীফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, মো. তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামিম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, মো. ফয়জুল হক, শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, গুলজার আহমেদ খান, মিজবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, ড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমদ জিলান, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, ফেরদৌস আলম, শেখ আলী আহমেদ, বাবুল আহমেদ চৌধুরী, সেলিম আহমদ, শামীম আহমেদ, সোহেল আহমেদ সাদিক, ডালিয়া লাকুরিয়া, খিজির আহমদ, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার আলিমুল হক লিটন ও তোফাজ্জল আলম।
এর আগে গত ২৫ ডিসেম্বর আবুল কালাম আজাদ ও খসরুজ্জামান খসরুকে দায়িত্ব দিয়ে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানানো হয়।
সবশেষ যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন এম এ মালিক এবং সাধারণ সম্পাদক ছিলেন কয়সর এম আহমেদ। পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর তারা দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিক সিলেট-৩ এবং কয়সর এম আহমেদ সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।