শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো অটুট রয়েছে। সেই কারণেই ঐকমত্য প্রক্রিয়া সম্পন্ন হলেও বাস্তবে ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। যদি এই অবস্থা চলতে থাকে, তবে তরুণরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, ব্যক্তি ও সমাজের চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে হবে। কারণ এই মানসিক রূপান্তর ছাড়া ফ্যাসিবাদকে নির্মূল করা সম্ভব নয়।”
নাহিদ ইসলাম উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক ও ঐক্য তৈরি হয়েছে, তা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শিক্ষক সমাজ গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম শক্তি। আমরা সবাই মিলে এই পরিবর্তনের পথে এগিয়ে যাব।”