ঘটনাটি ঘটে বুধবার (৩ জুন) দুপুর সোয়া একটার দিকে। স্থানীয় সূত্র ও দলীয় বিবরণ অনুযায়ী, সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার সময় এ হামলা হয়।
আহতদের মধ্যে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সময় গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের অন্য শীর্ষ নেতারা অক্ষত ছিলেন বলে জানায় দলটি।
হামলার পেছনে কারা ছিল বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সীমান্ত এলাকায় গিয়ে তারা স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কিছু পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। ফেরার পথে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সীমান্তে মানবাধিকার, নাগরিক অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান আগের মতোই থাকবে।