শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় শিক্ষক ফোরামের এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, দুর্নীতি বন্ধে উদ্যোগ নিলে দ্রুতই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। তাঁর ভাষায়, ‘আজ দুর্নীতি বন্ধ হবে, কাল থেকেই সব করা সম্ভব।’
শিক্ষকদের প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, যারা শিক্ষক সমাজের যথাযথ মূল্যায়ন করতে জানেন না, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা কঠিন। দেশের বিভিন্ন সংকট ও ক্রান্তিকালে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও স্বাধীনতার ৫৫ বছর পরও তাদের অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, শিক্ষকদের বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। অথচ তাদের অবদানকে কাজে লাগিয়ে যারা ক্ষমতায় যান, পরে তারাই শিক্ষকদের অধিকার ও দাবির কথা ভুলে যান।
আলোচনা সভা থেকে দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মুফতি রেজাউল করীম।