রিজভী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও মেধাবী মানুষদের তিনি নিজ উদ্যোগে চিহ্নিত করেন এবং পরিচয় গোপন রেখে নিয়মিত সাহায্য করেন—ইসলামের নীতির মতোই দানকে প্রকাশ না করে।
বগুড়ার শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, বই বিতরণ, হুইলচেয়ার প্রদান এবং কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা প্রশাসন ও বিচারব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোটের পরিকল্পনায় পছন্দের ব্যবসায়ী গোষ্ঠী থেকে তিনি বিপুল অর্থ সংগ্রহ করেন এবং তার বড় অংশ ক্ষমতার বলয় ধরে রাখতে কাজে লাগান।
রিজভীর দাবি, প্রতিশোধপরায়ণভাবে বেগম খালেদা জিয়াকে স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ করার যে সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছিলেন, শেষ পর্যন্ত তার ভারতের পালিয়ে যাওয়া সেই অন্যায়েরই প্রতিফলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আতিকুর রহমান রুমন। বক্তব্য দেন ডা. মনোয়ারুল কাদির বিটুল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলামসহ অন্যরা।
উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় চিকিৎসকরাও।