সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, “ভারত যদি সত্যিকার অর্থে আমাদের বন্ধু হতো, তাহলে বাংলাদেশের গুম, হত্যা ও ভোটচুরির দায়ীদের আশ্রয় দিত না। বরং তাদের ফেরত দিয়ে ন্যায়বিচারের পথে দাঁড়াত।” তিনি আরও বলেন, “যারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা জনগণের নয়, শত্রুর ভূমিকা পালন করছে।”
অন্যান্য বক্তারা বলেন, পদ্মা নদীর পানি প্রবাহ রক্ষা, নদী দখল রোধ, পানি বণ্টনে ন্যায্যতা নিশ্চিত এবং নদীনির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সমাবেশ শুরু হওয়ার অনেক আগেই শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামে। মাঠজুড়ে ধানের শীষের স্লোগান, ব্যানার, মিছিল আর পতাকায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিকেলের দিকে সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।