বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একদল মুক্তিযুদ্ধকে পুঁজি করে সুবিধা নিয়েছে, আবার আরেকদল চব্বিশের অজুহাতে নিজেদের আখের গোছাতে চায়।
তিনি জোর দিয়ে বলেন, আন্দোলনের আসল কৃতিত্ব জনগণের, বিএনপি কখনোই তা নিজেদের দখলে নিতে চায় না।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ইতিহাস প্রমাণ করেছে—যেসব দেশে বিপ্লবের পর দ্রুত নির্বাচন হয়নি, বরং নানা দাবি আদায়ের পেছনে সময় নষ্ট হয়েছে, সেসব দেশ পরবর্তীতে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।
তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে টানাহেঁচড়া শুরু হলে দেশের ভবিষ্যৎ অস্থিতিশীল হয়ে পড়তে পারে। তাই এই পরিবর্তনের ধারা না বুঝতে পারলে কোনো রাজনৈতিক দল বা নেতা-নেত্রী টিকে থাকতে পারবে না।