এনসিপির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। বৈঠকে তারা নির্বাচনকালীন প্রাসঙ্গিক বিষয়, রাজনৈতিক পরিবেশ, অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব ও দলটির অবস্থান তুলে ধরেন।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ডেপুটি রাষ্ট্রদূত বাইবা জারিনা, ইইউ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত কুস ডিজকস্ট্রা এবং ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা।
বৈঠকে সামগ্রিক রাজনৈতিক আবহ, নির্বাচনের পরিবেশ, অংশগ্রহণের সুযোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা—সবকিছু নিয়েই বিস্তৃত আলোচনা হয় বলে নিশ্চিত করেছে এনসিপি।