শুক্রবার (২৪ অক্টোবর) সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ-এর একটি প্রতিনিধিদল চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পরিষদের সদস্য সচিব আল্লামা মহিউদ্দীন রব্বানী। চার সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ, যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী এবং পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, এবং কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ কাশফী।
প্রতিনিধি দলের পক্ষ থেকে চরমোনাই পীরকে আসন্ন মহাসম্মেলনে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পীর সাহেব চরমোনাই মুসলিম উম্মাহর ঐক্য ও নবুওয়তের মর্যাদা রক্ষায় এই উদ্যোগের প্রশংসা করেন এবং সম্মেলন সফল করতে সকলে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের উদ্যোগে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সৌদি আরব, মিশর, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রখ্যাত ইসলামি স্কলার ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।