সোমবার (১৫ ডিসেম্বর) জিবিপিএস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এক বছর মেয়াদি নতুন এই কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। এ সময় বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব হস্তান্তর করেন।
২১ সদস্যবিশিষ্ট এই পরিষদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মারুফ ইবনে আবদুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাকসুদুল আলম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাইসুল ইসলাম এবং অর্থ সম্পাদক হয়েছেন মামুন অর রশীদ। দপ্তর সম্পাদক হিসেবে নিগার সুলতানা সাম্মি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সামিউল ইসলাম রাব্বী দায়িত্ব পেয়েছেন। এছাড়া মেম্বারশিপ ও ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে জুবায়ের রহমান তন্ময় এবং ভিজ্যুয়াল আইডেন্টিটি ডিজাইনার হিসেবে মো. সাজিদুর রহমান মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফাতিমা ফেরদৌস, মাহমুদা খানম মারিয়া, সাদিকুল ইসলাম, মো. ফেরদাউস নাদিম লিখন, জারিফ আল শামস, মো. রায়হান আলী, শাহারিযার আহমেদ, সালাউদ্দিন মৃধা অয়ন, মো. আবদুল্লাহ আল মামুন, এস এম আফরিনা এবং তাহসিন তামিম।
নতুন কমিটির লিড মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল রানীম এবং সাধারণ সম্পাদক হাদিসুর রহমান তাওহীদ। এ সময় উপস্থিত ছিলেন জিবিপিএসের বিদায়ী কমিটির সদস্য, শিক্ষক উপদেষ্টা ও গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুল ইসলামসহ সংগঠনটির শুভানুধ্যায়ী ও সদস্যরা।
নবনির্বাচিত নেতৃত্ব জিবিপিএসকে আরও সক্রিয় ও সৃজনশীল প্ল্যাটফর্মে রূপান্তর করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।