আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির আয়োজিত আগ্রাসনবিরোধী কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড অর্জিত হলেও প্রকৃত সার্বভৌমত্ব এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে রাজনৈতিক অবস্থান এখনও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের নামে কিংবা ইসলামের নামে রাজনীতি চলতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধ যেমন তার নিজের অর্জন, ইসলামও তেমনি তার বিশ্বাস—এই দুটি বিষয়কে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা যাবে না।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভোট বানচালের অপচেষ্টা চলছে। তবে সব বাধা উপেক্ষা করেই তারা নির্বাচনের পথে এগিয়ে যাবেন। হাদিকে গুলি করে ভয় দেখানোর চেষ্টা সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি। হাদির লড়াইকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নাহিদ।
এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ভয় নয়, ঐক্য ও দৃঢ়তার মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার রক্ষা করা হবে।