রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে মতপার্থক্য মিটিয়ে ফেলে এবং জনগণ সচেতন থাকে, তাহলে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হবে। প্রশাসনের বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “গণমাধ্যমের কাজ হলো জনগণকে তথ্য দেওয়া—যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তা প্রকাশ করুন, সরকার ব্যবস্থা নেবে।”
তিনি আরও জানান, এক ব্যক্তির নামে সর্বাধিক ১০টি সিম ব্যবহারের সীমা ধীরে ধীরে কমানো হবে। নির্বাচনের আগে তা ৫ থেকে ৭টিতে নামানো এবং পরবর্তীতে ২টিতে সীমিত করার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিরাপত্তার প্রয়োজনে যিনি চান, তাকেও একই অনুমতি দেওয়া হবে—এতে বিশেষ কিছু নেই।”
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সব মহলের সহযোগিতায় নির্বাচন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ।