সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার পর এক ভিডিও বার্তায় রায়ের প্রতিক্রিয়ায় তিনি এই আহ্বান জানান।
আখতার হোসেন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, আজকের ঘোষিত রায় অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। তিনি বলেন, “শুধু রায় ঘোষণা করলেই হবে না; রায় কার্যকর করার মধ্য দিয়েই শহিদদের আত্মা শান্তি পাবে।”
তিনি আরও যোগ করেন, গণহত্যাকারীদের শাস্তি কার্যকর করা হলে পৃথিবীর ইতিহাসে এমন একটি নজির তৈরি হবে, যা ভবিষ্যতে কোনো শাসক বা গোষ্ঠীকে গণহত্যাকারী বা মানবতাবিরোধী হয়ে ওঠা থেকে বিরত রাখবে।
এনসিপি নেতা ভারত সরকারের প্রতি হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন,
“আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাই—খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন। শেখ হাসিনার রায় কার্যকর করা হলে বিশ্বে একটি নজির তৈরি হবে।”
আখতার হোসেন আরো বলেন, আজকের বিচারে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা শুধু উসকানিমূলক বক্তব্যই দেননি, বরং তিনি মানুষকে গুলি করে হত্যা করেছেন, লেথাল ওয়েপন ব্যবহার করেছেন, নিরাপত্তা বাহিনীকে খুনের কাজে লাগিয়েছেন এবং মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। তাঁর ভাষায়, “এত নৃশংস খুনির এত অপরাধের মধ্যে মাত্র অল্প কিছু অভিযোগে আজ শাস্তির ঘোষণা এসেছে। বাকি সব অপরাধেরও বিচার হবে বলে আমরা আশা করি।”